সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

খালেদার আপিল নিষ্পত্তির সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।

সময় বৃদ্ধি করতে করা এক রিভিউ আবেদনের নিষ্পত্তি করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন খালোদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এহসানুর রহমান। এর আগে এক রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেন আদালত।

গত ১৬ মে দণ্ডপ্রাপ্ত এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে আপিল বিভাগ হাইকোর্টকে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে সময় বেঁধে দেন।

কিন্তু এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করা সম্ভব নয় উল্লেখ করে সময়সীমার আদেশ পুন:র্বিবেচনা চেয়ে গত ২৫ জুন আবেদন জানায় খালেদা জিয়ার আইনজীবীরা।

১২ জুলাই আপিল বিভাগ রিভিউ আবেদনটির শুনানি মূলতবি রেখে হাইকোর্টে আপিল শুনানি শুরু করার নির্দেশ দেন।

সে অনুযায়ী ১২ জুলাই থেকেই হাইকোর্টে খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানি অব্যাহত থাকা অবস্থায় গত ২৬ জুলাই খালেদা জিয়ার আইনজীবীরা রিভিউ আবেদনটির শুনানির জন্য আবারও আপিল বিভাগে উত্থাপন করেন।

সে অনুযায়ী সোমবার রিভিউ আবেদনটির ওপর শুনানি গ্রহণ করে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ।

সিলেট সিটি বিএনপির, রাজশাহী ও বরিশাল আ’লীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ