সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ঈদে বাড়ি যেতে বাসের অগ্রিম টিকিট ৫ আগস্ট থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর পাল্লার বাসের অগ্রিম টিকিট আগামী ৫ আগস্ট থেকে ছাড়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন থেকে ঈদের আগের যে কোনো দিনের টিকিট পাওয়া যাবে।

জানতে চাইলে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, আমরা আজ সবাই সভা করে ৫ আগস্ট রোববার সকাল থেকে দূর পাল্লার বাসের অগ্রিম টিকিট দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ টিকিট দেব। এ দিন ঈদের আগে যে কোনো দিনের টিকিট সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।

এবারে কোনো দিনের টিকিটের চাহিদা বেশি জানতে চাইলে তিনি বলেন, বাসের টিকিট শুরু করার পর আমরা বলতে পারব কোন দিনের টিকিটের চাহিদা বেশি।

এদিকে ট্রেনের আগাম টিকিট ৮ আগস্ট থেকে দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ