মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

সৌদির শীর্ষ আলেম ড. আবদুল আজিজ আল ফাওজান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের শীর্ষ আলেম ড. আবদুল আজিজ আল ফাওজানকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশজুড়ে শেখ এবং ধর্মপ্রচারকদের দমন-পীড়নের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে এক টুইট প্রকাশ করেন আল ফাওজান। সামাজিক মাধ্যমের কর্মীরা জানিয়েছেন, ওই টুইটকে কেন্দ্র করেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগেও সৌদি কর্তৃপক্ষ আল ফাওজানকে হেনস্তা করেছে। আল ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল ফাওয়াজ এর আগে এক টুইটে উল্লেখ করেছিলেন যে, তাকে আসন্ন গ্রেফতারের জন্য সতর্ক করা হয়েছে। দু'সপ্তাহ আগে তার ওপর ভ্রমণ এবং সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনা হয়।

সম্প্রতি এক টুইট বার্তায় আল ফাওজান বলেন, আমার প্রিয় মানুষেরা। যে যেখানে আছেন, আপনাদের প্রার্থনায় আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের রক্ষা করবেন।

সৌদিতে বহু সংখ্যক আলেমকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি।

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগে গত বছর থেকে সৌদি কর্তৃপক্ষ বিরোধীমতো এবং মানবাধিকার কর্মীদের আটক করে যাচ্ছে। এসব অভিযোগ এনে এ পর্যন্ত শত শত আলেম ও বুদ্ধিজীবিদের আটক করেছে দেশটির পুলিশ।

সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ