এ এস এম মাহমুদ হাসান
গণমাধ্যমকর্মী
শেষ নব্বইয়ের দশকেও আমরা পুলিশের কাঁধে ঝুলানো রাইফেল দেখে টিপ্পনি কাটতাম। সন্দেহ হতো, এই রাইফেল আদৌ কার্যকর কিনা, রাইফেল দিয়ে গুলি বের হয়েছে কিনা। সেই জমানায় পুলিশের দায়িত্বশীল পদক্ষেপের কারণে মানুষের মাঝে সচেতনতা ছিল। অপরাধ সংক্রমণ, অপরাধ প্রবনতা লঘু ছিল।
কিন্তু রাষ্ট্র পরিচালনায় অসাধু নীতি ও অগণতান্ত্রিক পথে রাজনীতির যাত্রা ক্রমশই হিংসাত্মক হয়ে উঠছে। ফলে রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর মাঝে জনসচেতনার বদলে জনবিরোধী আক্রমণাত্বক হিংস্র আচরণ আমাদের প্রতিনিয়ত দেখতে হচ্ছে।
বিপরীতে মানুষ পুলিশ বাহিনীকে রাষ্ট্রের মূল চালিকাশক্তি মনে করে রাজপথেই তাদের মনের ক্ষোভ উগরে দিতে চাচ্ছে। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে ওদের অসাদাচার।
অবৈধ অর্থ উপার্জনে আশায় মানুষকে ভয় দেখানো, ক্রসফায়ারের হুমকি ও মিথ্যা মামলাসহ নানা নজির আছে এ বাহিনীর। কারণে-অকারণে গুম, খুন করে জন সাধারণের মনে ভীতি সঞ্চারের কাজও তারা করেছে।
মানুষ রাষ্ট্রের কাছে প্রথমেই তার নিরাপত্তার প্রশ্নে সন্দিহান হলে পুরো দেশ জুড়ে দৃশ্যমান অট্টালিকা তৈরি ও কয়েকটি পদ্মাসেতুর জন্ম দিলেও মানুষের মনে সরকারের জায়গা করে নেওয়া দূরহ ব্যাপার। কারণ একটি গণতান্ত্রিক দেশের জনগণ প্রথমেই নিজের অবাধ স্বাধীনতা ও নিরাপত্তা চায়। তারপর যথাক্রমে পরিবার, সমাজ, রাষ্ট্রের সুরক্ষা। এর পরের স্টেপে থাকে রাষ্ট্রের অবকাঠামোর উন্নয়ন।
গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আবার রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে চলে যাবে। জনসাধারণের বহুমাতৃক সেবায় নিরুপণ হবে রাষ্ট্র ক্ষমতায় আসা না আসার হিসেব। এটাই স্বাভাবিক।
অপরদিকে রাষ্ট্র পরিচালনা ও সুশৃঙ্খলার স্বার্থে পুলিশ বাহিনীর নিঃস্কলঙ্ক পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হবে। কিন্তু রাষ্ট্রেীয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে পুলিশ বাহিনীকে নির্মম কায়দায় জনগণ দমানোর কাজে লেলিয়ে দেওয়ার পরিণতি গত চারদিন ধরে দেশবাসীর দৃষ্টিগোচর হচ্ছে।
২০১৩ সালে হেফাজতে ইসলামের লাখো মানুষের সমাবেশে রাতের আঁধারে গোলা বারুদ খরচ করে এক পৈশাচিক দানবীয় কায়দায় লাখো পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়ার ঘটনা মানুষ সোজা ভাবে মেনে নেয়নি। যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীনদের নির্দেশে পুলিশ বাহিনীর কামান, সাজোয়া যানের অপব্যবহার, গণহারে গ্রেফতার ও পুলিশি রিমà¦