আওয়ার ইসলাম: কথা বলার সময় গলা ধরে আসছিল ৫৯ বছরের প্রৌঢ়ের। একটি খেতের পাশে দাঁড়িয়ে আঙুল দেখিয়ে আব্দুল মোতলেবের প্রশ্ন, ‘ওই জায়গাটি দেখতে পাচ্ছেন?’ খানিক থেমে শুরু করলেন, ‘এখানেই আমার ছোট ভাই আব্দুল হাসিম চাষের কাজ করছিল। সঙ্গে ছিল আরো পাঁচজন। কাউকে ছাড় দেয়া হয়নি।
আমার সামনেই ভাইকে প্রথমে পরপর গুলি করা হলো। খেতের পানিতে লুটিয়ে পড়ল ও। তারপর এলোপাথারি চপারের কোপ মেরে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল।
ভাইয়ের সঙ্গে বাকিদেরও একই হাল হয়েছিল। প্রাণ বাঁচাতে আমি তখন দৌড়চ্ছি। তখন আমার বয়স মাত্র ২৫। ভাইয়ের ১৮। সেদিন রক্ষা করতে পারিনি ভাইকে।’
এরপরই চোখের দু’কোণ মুছে বললেন, ‘সেই আতঙ্কের দিন কি আবার ফিরে আসছে?’ ১৯৮৩ সালে আসাম আন্দোলনের নামে যেভাবে গণহত্যা চলেছিল, আজও তা মুছে যায়নি ভারতের আসাম রাজ্যের নেলি এলাকার সংখ্যালঘু প্রৌঢ়-বৃদ্ধদের মন থেকে।
তাই আব্দুল মতলেবের এখন একটাই ভাবনা, ‘জানি না কী হবে! আদৌ কবে এই ঝঞ্ঝাটের অবসান হবে।’ শুধু আব্দুল মোতলেব নন, জাকির হোসেন, রহমত আলি, আব্দুল হাকিমদের মতো অনেকেরই প্রশ্ন, ‘কেন এভাবে আমাদের নামই বাদ পড়ছে? নাগরিকপঞ্জিতে কেন আমাদের বা বাড়ির সদস্যদের প্রত্যেকের নাম ঠাঁই পাচ্ছে না? আর কতভাবে প্রমাণ করতে হবে আমরা এদেশের নাগরিক?’
আব্দুল মোতলেবের বড় ছেলে হায়দর আলির নাম ঠাঁই পায়নি তালিকায়। বললেন, ‘ছেলের নাম যখন পঞ্জি যারা করছেন, তারা প্রথমে লিখেছিলেন, হায়দর আলি।
আমি গিয়ে সংশোধন করে আসি। তারপর দেখলাম, তালিকায় নামই নেই। চিন্তা তো থাকবেই। যদি ছেলের নাগরিকত্ব প্রমাণ না পেয়ে ডিটেনশন কেন্দ্রে পাঠিয়ে দেয়!’
মোতলেব সাহেবের এক আত্মীয় আয়ূব আলির পরিবার গত তিন বছর ধরে এধরনের কেন্দ্রে রয়েছে। তার কথায়, ‘আমি জানি কী কষ্টে তাঁরা জীবনযাপন করছেন সেখানে।’ তাই ভয় ছেলের ভবিষ্যৎ নিয়েও।
গৌহাটি শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার দূরে উজান অসমের প্রত্যন্ত এলাকা নেলি। ডিব্রুগড়, জোড়হাটগামী ন্যাশনাল হাইওয়ে থেকে একটি রাস্তা নেলির দিকে চলে গেছে। সেই নেলি থানার মোড় থেকেই দু’-আড়াই কিমি রাস্তা পেরলেই ভোগডুবা হাবি গ্রাম।
রাস্তার কিছুটা যাওয়ার পর গাড়ি থেকে নেমে পড়তে হলো। কারণ, বৃষ্টিতে রাস্তা বলে কিছু আর নেই। কাদা পেরিয়ে ঢুকতে হলো ওই গ্রামে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, উন্নয়ন এই গ্রামে ঢোকার দু’কিমি আগেই থমকে গিয়েছে।
ভোগডুবার à¦