মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মোট ৩১টি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায়। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। খবর জিনিউজের।

দেশটির বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এডিআরের তথ্যে জানানো হয়েছে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি রুপি। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ ৩০ লাখ রুপি।

এছাড়া দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তার সম্পদের পরিমাণ ১২৯ কোটি রুপি। ৪৮ কোটি রুপি সম্পদের মালিক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমেরন্দর সিং রয়েছে ধনীর দিক থেকে তৃতীয় স্থানে।

আরও পড়ুন: রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ