মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিক্ষোভের মুখে মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত স্থগিত করলো চীনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  বিক্ষোভের মুখে চীনের পশ্চিমাঞ্চলে নিংজিয়া এলাকার ওয়েইজু গ্র্যান্ড মসজিদ ভাঙার সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১১ আগস্ট) দুপুরে স্থানীয় এক সরকারি কর্মকর্তা মুসলিমদের উদ্দেশ্যে একটি নথি পড়ে শোনান। এ সময় তিনি জানান, সরকার আপাতত মসজিদটি ভেঙে ফেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে যথাযথ অনুমোদন ছাড়াই মিনার ও গম্বুজসংবলিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদটি তৈরি করা হয়েছে জানিয়ে এটি ভেঙে ফেলার উদ্যোগ নেয় সরকারি কর্তৃপক্ষ।

এ খবর শুনে বৃহস্পতিবার থেকে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন মুসলমানরা। তারা দেশটির পতাকা নিয়ে মসজিদের সিঁড়িতে অবস্থান নেন। মুসল্লিরা জানান, তারা সরকারকে এ মসজিদ স্পর্শ করতে দেবেন না।

চীনে দুই কোটি ৩০ লাখ মুসলমানের বসবাস। পশ্চিমাঞ্চলের নিংজিয়া প্রদেশে গত কয়েকশ বছর ধরে মুসলিমরা উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, চীনে মুসলমানদের বিরুদ্ধে সরকারের বিদ্বেষ ক্রমেই বাড়ছে।

যে মসজিদটি সরকার গুড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছে সেটি মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর আদলে মিনার এবং গম্বুজ দিয়ে তৈরি। সূত্র: বিবিসি

চীনে সেই মসজিদের চারপাশে অবস্থান মুসলিমদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ