মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে জাপানে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার জন্য হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

বিক্ষোভ আয়োজনকারীরা জানিয়েছেন, ওকিনাওয়ার রাজধানী নাহা শহরে অনুষ্ঠিত শনিবার এ প্রতিবাদ সমাবেশে অন্তত ৭০ হাজার মানুষ অংশ নেয়।

ওকিনাওয়ার ফুতেনমা এলাকায় একটি মার্কিন ঘাঁটি সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে জাপান সরকার এবং ঘাঁটিটি আরো বড় করতে চায়। তবে সেখানকার জনগণ বলছে, মার্কিন মেরিন কোরের জন্য বিমান ঘাঁটি বানানো হলে তা ওই এলাকার সাধারণ মানুষ ও পরিবেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দেখা দেবে। দ্বীপের জনগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ওই এলাকা থেকে মার্কিন সামরিক ঘাঁটি পুরোপুরি সরিয়ে নিতে হবে।

জাপান সরকার আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ঘাঁটি তৈরির জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করবে।

পরিবেশবিদরা বলছেন, হেনেকো উপসাগরের অংশ বিশেষ মাটি ফেলে ভলাট করে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হলে সেখানকার কোরাল ও বিলুপ্তপ্রায় ডুগোং তিমি ধ্বংস হয়ে যাবে।

বিক্ষোভকারীরা বলেছে, ওকিনাওয়াবাসী আত্মসমর্পণ করবে না।

সূত্র: পার্স টুডে

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

আরও পড়ুন: চীনে সেই মসজিদের চারপাশে অবস্থান মুসলিমদের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ