মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন প্রকল্পের ২৩টি ব্রিজ এবং ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ব্রিজ ও ওভারপাস উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের ৪ লেন প্রকল্পের আওতায় ২৩টি ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর ফলে ঈদযাত্রায় অনেকটা যানজটমুক্ত ভ্রমণের সুবিধা পাবেন উত্তরবঙ্গসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ। ২০১৬ সালে শুরু হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া বলেন, রাস্তার পাশে যাতে গরুর হাট না বসে সেই জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ঈদকে সামনে রেখে মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। যাতে মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারে।

আরও পড়ুন: ‘খালেদাকে জেলে নেয়ার দিন সরকার যতটা ভয়ে ছিল এখন সে ভয় আরও বেশি’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ