শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইউটিউবের ভয়াবহ আসক্তি কাটানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরই মানুষ ইউটিউবে বেশি সময় কাটায়। বিশেষ করে তরুণরা ইউটিউবে দিনভর ভিডিও দেখে আসছে। অনেকেরই এটা আসক্তির পর্যায়ে চলে গেছে। সম্প্রতি গুগল তাদের ডেভেলপার্স কনফারেন্সে ইউটিউব অ্যাপে টেকে এ ব্রেক নামের একটি ফিচার চালু করেছে। এই ফিচার আপনার ফেসবুক আসক্তি কাটাবে।

একটানা ইউটিউব ব্যবহারের সময় কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝতে পারিনা। আর তাই  ইউটিউবে ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর বিরতি নেওয়ার এই ফিচার লঞ্চ করেছে গুগল। এর মাধ্যমেই অ্যাপটি নিজেই ইউটিউব এর আসক্তি কাটাতে সাহায্য করবে।

নিজের ফোনে ইউটিউব অ্যাপে ‘টেক এ ব্রেক’ চালু করে এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় দেখে নিন।

১. অ্যানড্রয়েড বা আইওএস ফোনে ইউটিউব অ্যাপটি আপডেট করে ওপেন করুন।

২. ডান দিকে উপরে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।

৩. এরপরে সেটিংসে যান।

৪. এবার মেনুর মধ্যে জেনারেল সেকশন সিলেক্ট করুন

৫. এবার ‘রিমাইন্ড মি টু টেক এ ব্রেক’ অপশনটি এনাবল করে দিন।

৬. এবার কতক্ষণ অন্তর আপনাকে মনে করাবে সেই সময় ইউটিউব অ্যাপকে জানিয়ে দিন।

এবার ইউটিউবে ভিডিও দেখার সময় নির্দিষ্ট সময় অন্তর অ্যাপ থেকে নোটিফিকেশনে আপনাকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে। আপনি যদি বিরতি নিতে না চান তবে নোটিফিকেশনটি ‘ডিসমিস’ করে ভিডিও দেখা চালিয়ে যেতে পারেন।

ইরাকের রহস্যময় ‘বালু নদী’ (ভিডিও)

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম-