শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

তুরস্ক সংকটে এরদোগানের পাশে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি অর্থনৈতিক সংকটে পড়া তুরস্কের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ‍তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের কারনে সংকটের ভেতর দিয়ে যাচ্ছে তুরস্ক।

মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে ইমরান খান সহমর্মিতার কথা জানিয়ে যে কোনো পরিস্থিতিতে তুরস্কের পাশে থাকার ঘোষণা দেন।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও আমার পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোগান ও তুরস্কের জনগণকে জানাতে চাই, গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় আমরা তাদের জন্য দোয়া করছি। নিজেদের মহিমান্বিত ইতিহাসে তারা সবসময়ই বিপর্যয়ের বিরুদ্ধে সফল হয়েছে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

এর আগে সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নীতিগতভাবে যে কোনও দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে।

বিবৃতিতে আরও বলা হয়, এর বিপরীতে যে কোনও উদ্যোগ ও পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। এটি সমস্যার সমাধানকে আরও জটিল ও এর মোকাবিলা আরও কঠিন করে তোলে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তুরস্কের অবদানের  প্রশংসা করা হয়েছে।

তিনি বলেন, তুর্কি জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নেতিবাচক দিকগুলো থেকে সুরক্ষার ব্যবস্থা তুরস্কের রয়েছে। ওয়াশিংটন যদি ‘একলা চলা এবং সম্মান না দেখানোর’ পথ ত্যাগ না করে তাহলে আঙ্কারাও নতুন মিত্র খুঁজে নেবে।

সূত্র: আল-আরাবিয়া

ট্রাম্প ইস্যুতে কাতারের আমিরকে এরদোগানের ফোন

রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

-আরএম