মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সিরিয়ায় রুশ ঘাঁটিতে হামলার সময় ৫ ড্রোন ভূপাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটির কাছে ৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

ওই ড্রোনগুলো রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করছিল বলে খবর প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

সানার খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার দিকে ওই ৫টি ড্রোন হামলার জন্য উড়ছিল। কিন্তু রুশ রাডারে তা আগেই ধরা পড়ে এবং নিরাপদ দূরত্বে থাকতে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়। এ ঘটনায় রুশ ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশ থেকে এ হামলার প্রচেষ্টা হয়। ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভূমধ্যসাগর উপকূলবর্তী লাত্তাকিয়া প্রদেশে সিরিয়ার এ বিমানঘাঁটিটি অবস্থিত তবে বর্তমানে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে ঘাঁটিটি।

এর আগেও কয়েকবার এ ঘাঁটির ওপর ড্রোন থেকে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেসব হামলা নস্যাৎ করে রাশিয়ার সেনারা।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ