মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মৃত্যুতে শোক জানিয়েছেন।

বার্ধক্যজনিত নানা রোগে গত নয় সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অটল বিহারি বাজপেয়ি (৯৩) বৃহস্পতিবার মারা যান।

মৃত্যুর আগপর্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটউটস অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ১১ জুন কিডনি সংক্রামণ, মূত্র ত্যাগে জটিলতা, শ্বাসকষ্ট জনিত কারণে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাজপেয়ি। তিনি ডায়াবেটিকেও ভুগছিলেন। একটি কিডনিতে চলছিল তার শরীর। ২০০৯ সালে স্ট্রোক করে ডিমনেশিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন বাজপেয়ি।

বাজপেয়ী তিনবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৬ সালের ১৬ মে থেকে ৩১ মে এবং এরপর ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০০৪ সালের মে মাসের মধ্যে পর পর দু’দফায় তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ