মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

মক্কায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টা ২০মিনিটে ইন্তেকাল করেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, তার স্ত্রী দিলারা বেগম শাহানা ফোনে এ খবর নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক পু্ত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মো. জাবের গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট কন্যাকে সঙ্গে নিয়ে হজপালনের জন্য সৌদি আরবে যান। বীর মুক্তিযোদ্ধা এই আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামে।

তিনি ঢাকায় ধানমন্ডি শংকরে বসবাস করতেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের স্নাতক ডিগ্রিধারী মো. জাবের ২০০৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০১৮ সনে ৪ জানুয়ারি  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মো. জাবেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে গজনি; এবার কাবুল দখলের টার্গেটে তালেবান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ