বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওজনে কুরবানির পশু কেনাবেচা কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল মামুন সাখি: এবছর বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে কুরবানির পশু ওজন করে বিক্রি হচ্ছে। এতে মানুষের সন্দেহ দেখা দিয়েছে এমনটা বৈধ কিনা। ওজন করে কুরবানির পশু কিনলে তা শরিয়তের কোনো বিধি নিষেধে পড়ে কিনা।

আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে কুরবানির পশু গোশত প্রতি কেজি ৪০০–৪৫০ টাকা দরে কিনব? তাহলে গোশত খাওয়া উদ্দেশ্যে এসে যা, এতে তো কুরবানি হবে না।

যারা এমন ধারণা করছেন বা ভাবছেন এভাবে কুরবানির পশু কিনে কুরবানি দিলে সহিহ হবে না তাদের ধারণা সম্পূর্ণ ভুল।

আর এ জন্য জানা দরকার কুরবানি কবুল হওয়ার শর্তগুলো। কুরবানি কবুল হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে।

১. কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ছহি নিয়্যত। কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। নিয়তের পরিশুদ্ধতা না থাকলে কুরবানি কবুল হবে না।

২. কুরবানির পশু যেন সেই শ্রেণি বা বয়সের হয় যে শ্রেণি ও বয়স শরিয়ত নির্ধারিত করেছে। সেগুলো হলো- উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলোকে কুরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম।

৩. শরিয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট পাঁচ বছর, গরু বা মহিষ অন্তত দুবছর, ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে এক বছর বয়সের।

৪. কুরবানির পশু যাবতীয় দোষ-ত্রুটি মুক্ত হতে হবে। যেমন- অন্ধ, রোগাক্রান্ত, পঙ্গু, আহত।

উল্লেখিত শর্তগুলো যদি ওজনে কুরবানির পশু কেনাবেচা সময় বিদ্যমান থাকে তাহলে কুরবানি হবে না।

এখন আসুন কেন আমরা ওজনে কুরবানির পশু কেনাবেচা করব? তার অনেকগুলো দিক রয়েছে।

১. যিলহজ মাসের প্রথম দশ দিন হলো ইবাদতের মাস। ইবনে হাজার রহ. ফাতহুল বারিতে বলেন, এই দশ দিন বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণ হিসেবে আমার কাছে এটাই প্রতিভাত হচ্ছে যে, এ দিনগুলোতে সালাত, সিয়াম, দান-সদকা, হজ ইত্যাদি মৌলিক ইবাদতগুলোর সমাবেশ ঘটেছে। এ ছাড়া অন্য কখনো এগুলো একসাথে পাওয়া যায় না।

আর আমরা কুরবানির পশুর জন্য এই দশ দিনে পশুর হাটে ভিড় জমাই। যদি ওজনে কুরবানির পশু কেনাবেচা হয় তাহলে পশুর হাটে কম সময় দিয়ে বেশির সময় ইবাদতে থাকা যাবে।

২. যারা কুরবানির পশুর হাটে গেছেন তারা বুঝেন সাধ্য অনুযায়ী প্রিয় কুরবানির পশু কিনতে কতই না কষ্টদায়ক ও বিড়ম্বনা শিকার হইতে হয়। কুরবানি পশুর হাটে পশু ক্রয় করার সময় ক্রেতা এবং বিক্রেতার মাঝে দাম নিয়ে মন কষাকষি শুরু হয়ে যায়, এক পর্যায়ে হয়ত ক্রেতা লাভবান হয় নয়ত বিক্রে