হামিম আরিফ: মন্ত্রিসভায় কওমি মাদরাসার সনদের স্বীকৃতির আইন অনুমোদন হওয়ায় এর বিরোধিতায় নেমেছে কথিত সুন্নী আন্দোলন নামের মাজারপন্থী একটি গোষ্ঠী। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এরা দেশের লাখ লাখ শিক্ষার্থীর স্বার্থ পরিপন্থী কাজে যুক্ত হয়েছেন।
গত ১৩ আগস্ট মন্ত্রিসভায় কওমি সনদ আইন পাস হওয়ার পর ১৭ আগস্ট রাজধানীর প্রেসক্লাব ও চট্টগ্রামের আন্দরকিল্লায় মানববন্ধন করেছে এ গোষ্ঠী। যেখানে যৌক্তিকর কোনো কারণ উত্থাপন না করেই তারা স্বীকৃতি বাতিলের দাবি তুলেছে।
সুন্নী আন্দোলন নামের এ দলটি নিজেদের হকপন্থী ও প্রকৃত ইসলামপন্থী দাবি করলেও মানববন্ধনে পর্দাহীন নারীদের ব্যবহার করতে দেখা গেছে।
গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমানের আইন পাস হয়।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনশতাধিক আলেমের উপস্থিতিতে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন।
সে ঘোষণার পরও মাজারপন্থী গুটি কতক লোক রাজধানীতে মিছিল করেছিল স্বীকৃতির বিরুদ্ধে। যদিও তাদের সে দাবি ভ্রুক্ষেপ করেনি কেউ।
মজার ব্যাপার হলো, দেশে হাজারও অপরাধ কর্ম হয়, কিন্তু সুন্নী আন্দোলনের ব্যানারে সেসব নিয়ে সারা বছর কোনো প্রতিবাদ চোখে না পড়লেও, কওমি স্বীকৃতির বিরুদ্ধে তারা মাঠে নেমেছেন।
তবে কওমি মাদরাসা ভিত্তিক দেশে ২০ লাখ শিক্ষার্থীর বিপরীতে গুটি কয়েক কর্মীর এ দলটি কেন স্বীকৃতির বিপক্ষে তা সরকারকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন আলেমগণ।

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস ও টিভি আলোচক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, সুন্নী মানে তো সুন্নতের অনুসারী। ওরা তো আসলে সুন্নতের অনুসারী নয়। ওদের চেহারায় দাড়ি নেই। ওরা নামাজ ঠিক মত আদায় করে না। ওরা মাদক সেবন করে। পর্দার বিধান মানে না, নারী পুরুষ একসঙ্গে মাখামাখি করে।
তিনি বলেন, গান বাজনা করা হচ্ছে ওদের বিনোদন। কুরআন পড়তে পারে না কুরআন অনুযায়ী আমল করে না। ওদেরকে ওদের গুরুরা মাঠে নামিয়েছে। যারা ধর্মের নামে সুন্নীà¦