মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে সন্ত্রারাসীদের বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার গভীর রাতের দিকে এই হামলা চালানো হয় বলে অান্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ।

খবরে বলা হয়, বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে রাত ২টার সময় এই হামলা চালানো হয়। হামলায় বেঁচে যান আবাচা ওমর নামে এক নাইজেরীয়। তবে হামলাকারীরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ওমর বলেন, তিনি ১৯ জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিলো।

উল্লেখ্য, নাইজেরিয়ায় উগ্রগোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়শই হামলা চালিয়ে থাকে। সরকার তাদের দমন করার চেষ্টা করলেও বিগত মাসগুলোতে সন্ত্রাসী হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বারবার পরাজিত হচ্ছে সেনাবাহিনী।

সূত্র : রয়টার্স

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ