মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


ঈদের পরও বাস-ট্রেনে ঘরমুখী মানুষের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঈদের পরও রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকার বাস ও ট্রেন স্টেশনে দেখা গেছে যাত্রী ভিড়। তবে বাড়তি ভাড়ার যন্ত্রনা নেই।

ঈদযাত্রার অসহনীয় দুর্ভোগ এড়াতে, ঢাকায় কোরবানি দিতে বা কাজের চাপসহ নানা কারণে যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেননি তারাই এখন ঢাকা ছাড়ছেন।

দেরিতে হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান তারা। এদিকে ছুটি শেষে রোববার থেকে অফিস খোলা, তাই কাল থেকে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে।

জ্যাম এড়াতে অনেকে আবার আজই আসতে শুরু করেছে রাজধানী ঢাকায়। অবহনীয় জ্যাম এ না পড়ে একদিন আগে চলে আসাকেই ভালো মনে করছে তারা।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ