শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিশ্বে প্রথম দুই স্ক্রিন ল্যাপটপ আনলো লেনোভো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে প্রথম দুই স্ক্রিনযুক্ত ল্যাপটপ এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। সাম্প্রতিক সময়ে পিসি বিক্রি খাতে পাওয়া গতি ধরে রাখতে বৃহস্পতিবাত নতুন এ ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি, এমনটাই বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে।

ইয়োগা বুক সি৯৩০ নামের এ উইন্ডোজ ডিভাইসটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইউরো বা ১১৬৪ ডলার। দুই স্ক্রিনের এ ল্যাপটপে রাখা হয়েছে একটি ডিজিটাল কিবোর্ড। এর একটি স্ক্রিনকে ই-রিডার এ পরিণত করা যায়।

স্ক্রিনে লেখার সুবিধা দিতে রাখা হয়েছে একটি ব্লুটুথ কলম। চলতি বছর সেপ্টেম্বর থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য আর এশিয়ায় এই ডিভাইস পাওয়া যাবে। পিসি আর ল্যাপটপ বিক্রি হ্রাস পাওয়ার কারণে কয়েক বছর ধরে বাজে সময় যাচ্ছিল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর।

বাজার ঘুরে দাঁড়ানোয় তা লেনোভোর জন্য সহায়ক হয়ে উঠেছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সূত্রমতে, ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে চীনা প্রতিষ্ঠানটির পিসি বিক্রি আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে লেনোভোর আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে ১৯.৮ শতাংশ।

ট্যাবলেট আর পিসি, উভয় খাতেই ইয়োগা বুক-এর মতো নতুন পণ্য আনার মাধ্যমে এই আয় বৃদ্ধি দেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ইয়োগা সি৯৩০ নামে একটি প্রিমিয়াম ল্যাপটপও এনেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিসি নির্মাতা প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ ১০ চালিত এ ল্যাপটপে বিল্ট-ইন সাউন্ড বার রাখা হয়েছে। জার্মানির বার্লিনে ভোক্তা ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনী আইএফএ-তে একাধিক স্মার্ট হোম পণ্য এনেছে লেনোভো, এর মধ্যে ইন্টারনেটযুক্ত প্লাগ, ক্যামেরা আর লাইট বাল্ব উল্লেখযোগ্য।