সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

টাক হচ্ছে মাথা? এই ২ কাজ এখনই বন্ধ করুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুল পড়ার সমস্যা কম-বেশি সবারই রয়েছে। ঋতুভেদে চুল পড়ার পরিমাণ এমনিই বাড়ে। এক্ষেত্রে চুলের যত্ন নিতে নানা মুখে নানা মত। কেউ বলছেন ঘরে টোটকার কথা, কারও আবার পছন্দ আয়ুর্বেদ। কিন্তু অধিক কার্যকর ঠিক কোনটি?

চুলের যত্ন নিতে রোজ যে কাজগুলো করা হয় তাই যথেষ্ট। এরসঙ্গে আরও নতুন কিছু বরং না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চলুন তাহলে দেখে নেওয়া যাক চুল পরা কমাতে যেই দুই কাজ করা যাবে না...

রোজ শ্যাম্পু নয়

বাইরে যাদের রোজ বের হতে হয়, তাদের জন্য এই কাজ অত্যন্ত জরুরি। বাইরের ধুলোবালি, দূষণ, ঘামের জেরে চুল এতটাই রুক্ষ হয়ে ওঠে তাতে অনেকেই রোজ শ্যাম্পু করার পথ বেছে নেন। কিন্তু প্রতিদিন শ্যাম্পু করলে চুলের গোড়া নরম হয়ে যায়। শ্যাম্পু ঘষার জেরে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। তাই এক দিন বাদ দিয়ে শ্যাম্পু করার অভ্যাস দেন বিশেষজ্ঞরা।

রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার বন্ধ

চুলের খাদ্য হিসেবে বাজারে হরেকরকম জিনিস পাওয়া যায়। হেয়ার সিরাম থেকে হেয়ার ভাইটালাইজার, কালার থেকে স্পা কিট। সব প্রোডাক্টেই কম-বেশি রাসায়নিক থাকে। এগুলো ব্যবহার যত কম করা যায় ততই চুলের স্বাস্থ্যের জন্য ভালো। নারকেল তেল ও শ্যাম্পুর কম্বিনেশন করে চুলের যত্ন নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

একজন আত্মবিশ্বাসী বালকের গল্প
আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ