শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

নির্বাচনের তারিখ বলা অর্থমন্ত্রীর কাজ নয়: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, মিডিয়াকে নির্বাচনের তারিখ বলা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উচিত হয়নি। তিনি ভুল করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে দুই দিনব্যাপী এফইএমবিওএসএ-ফেমবোসা সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের তারিখ বলা অর্থমন্ত্রীর কাজ নয়। তিনি ভুল করেছেন। আমরা তার সঙ্গে তারিখ নিয়ে আলোচনা করিনি।

সিইসি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। সে জন্য সবরকম প্রস্তুতি চলছে আমাদের।

গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।

নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছিলেন।

৩০০ আসনে নির্বাচন করবে জাপা

-আরআর