মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

জুনে কারওয়ান বাজার স্থানান্তর : মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর যানজট নিরসনে কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ তিনটি পাইকারী বাজার স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।

৩৫০ কোটি টাকা ব্যয়ে ঢাকা শহরের মহাখালী, যাত্রাবাড়ী ও আমিনবাজার এ তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প চলমান রয়েছে, যা ২০১৯ সালের জুনে শেষ হবে।

আজ রোববার বিকেলে ২২তম অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, কারওয়ান বাজারের কাঁচাবাজারসহ তিনটি পাইকারী বাজার স্থানান্তরের মাধ্যমে রাজধানীর যানজট নিরসন হবে এবং ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্য বাজারজাতকরণ সম্ভব হবে।

তাছাড়া সিটি করপোরেশনের ক্লিনারদের ৪টি ১৫তলা আবাসিক ভবন নির্মাণ এবং একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। ১৭৭ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারবাসীদের বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প চলমান আছে; যা জুনের মধ্যে শেষ হবে। বর্তমান অর্থবছরে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের ৬ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে।

বিসফটি কী? – বিস্তারিত জানুন

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কাকরাইল মারকাজে নেজামুদ্দিন অনুসারীদের অবস্থান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ