মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

রোহিঙ্গা প্রত্যাবর্তনে আইডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে আইডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

রোববার (৯ সেপ্টেম্বর) ঢাকায় ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ‘রিজিওনাল হাব’ উদ্বোধন উপলক্ষে হোটেল রেডিসনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাসূল সা. নিপীড়িত মানবতার পাশে দাঁড়িয়েছেন। সেই শিক্ষা আমাদের দিয়ে গেছেন। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি তখন আইডিবি নিশ্চুপ থাকতে পারে না।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা যখন নির্যাতন নিপীড়ণের শিকার তখন আমরা মানবিক হয়েছি। তাদের জায়গা দিয়েছি। এটি মানবতার একটি উত্তর দৃষ্টান্ত। এখন আমরা তাদের নিজ দেশে নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠাতে চাই। এ জন্য সবার সহযোগিতা জরুরি।

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও আইডিবির সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান (২০১৬-২০২১) চালু করা হয়েছে। বিনিয়োগ পরিকল্পনা মতে সম্পূর্ণ মেয়াদে মোট ১১.৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক উৎস হতে বিনিয়োগ করা হয়েছে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার। বাকি ৭ বিলিয়ন মার্কিন ডলারের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজ্জার প্রমুখ।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ