বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩৭ লক্ষ ভিউ হলো শিশুশিল্পী মুশফিক সামী’র মাকে নিয়ে সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু শিল্পী মুশফিকুর রহমান সামীর মাকে নিয়ে ইসলামী সঙ্গীত জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যেই এটি ৩৭ লক্ষের বেশি ভিউ হয়েছে ইউটিউবে।

মুশফিকুর রহমান সামী ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর সদস্য। যার মায়াবী কণ্ঠের মায়াজালে বন্দি হয়েছে লক্ষ লক্ষ সংগীত প্রেমী।

‘মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয় নামে’ মাকে লেখা সঙ্গীত তাকে এনে দিয়েছে দারুন সফলতা। সঙ্গীতটির কথা ও সুরের সঙ্গে ভিডিওগ্রাফিও পছন্দ করেছে দর্শক শ্রোতারা।

সংগীতটির গীতিকার ও সুরকার হুজাইফা আল মাহদী। তিনি স্বপ্নপূরণ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও পরিচালক।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

মুশফিকুর রহমান সামীর কণ্ঠে শিগগির আসছে আরো একটি সঙ্গীত। আমার মা জননী শিরোনামে এ সঙ্গীতটিও লিখেছেন হুজাইফা আল মাহদী।

ইসলামী সংস্কৃতির ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১৩ সালে শুরু হয় স্বপ্নপূরণে পথচলা। স্বপ্নপূরণ তাদের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে একঝাঁক প্রতিভাবান তরুণ শিল্পী।

স্বপ্নপূরণে নিজস্ব ইউটুউব চ্যানেলে প্রায় ১৫ টির মতো ইসলামি সংগীত রয়েছে। বর্তমানে ১০ টি ভিটিও সংগীতের কাজ চলছে বলে জানান সংগঠেনর প্রধান। ইউটিউব চ্যানেল

সঙ্গীতটি শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর