শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ছেঁড়া টাকা ও বাংলাদেশ ব্যাংকের দালাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিন ইকবাল

কিছুদিন আগে ছেঁড়া টাকা ভাঙাতে (পাল্টাতে) মতিঝিল গিয়েছিলাম- বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে বাংলাদেশ ব্যাংকে কখনও যাইনি। ছেঁড়া টাকাও ভাঙাইনি কোনো দিন। তাই, চারপাশটা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে ছেঁড়া টাকা কোথায়, কিভাবে ভাঙাতে হয়- জানার চেষ্টা করলাম।

তাছাড়া, আমার ব্যক্তিগত অভ্যাস হলো- নতুন কোথাও গেলে বা নতুন কিছু করতে চাইলে আগে পরিস্থিতি বুঝার চেষ্টা করি, তারপর কাজ শুরু। এতে সুবিধা হলো- ধরা খাওয়া বা ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

৩১ তলা বিশিষ্ট বাংলাদেশ ব্যাংকের বিশাল ভবন। নিচতলায় ঢুকেই রিসিপশনে বললাম, ‘ছেঁড়া টাকা পরিবর্তন করতে এসেছি। কোথায়, কিভাবে করব?’

‘ওই যে (আঙ্গুল দিয়ে দেখিয়ে) ১৭ নম্বর কাউন্টারে যান, ওখানেই সব।’ দায়িত্বরত কর্মচারী বললেন।

আমি খানিকটা সময় এদিকে সেদিক তাকিয়ে দেখলাম। লম্বা ফ্লোর। বেশ খোলামেলা। পূর্বপাশে অনেকগুলো কাউন্টার। তবে অধিকাংশ গ্রাহকশূন্য। অফিসারের চেয়ারগুলোও খালি পড়ে আছে। হাঁটা শুরু করলাম ওদিকে।

১৭ নম্বর কাউন্টারে যাওয়ার আগেই এক ভদ্রলোক আমার পথ আগলে ধরলেন। জিজ্ঞেস করলেন, ভাই কি ছেঁড়া টাকা ভাঙাতে এসেছেন?

-হ্যাঁ।
-কত টাকা ভাঙাবেন?
-কেন?

-না, যদি চান আমাদের থেকে ভাঙাতে পারেন। নগদ পেয়ে যাবেন। কাউন্টার থেকে নিতে সময় লাগবে...! অনেক ঝামেলাও হয়।

বুঝতে অসুবিধা হলো না- লোকটা দালাল। পাত্তা দিলাম না তাকে। কাউন্টারের দিকে ফের হাঁটা শুরু করলাম। এরই মধ্যে আরও একজন পথ আটকাল। পূর্বের দালালের মতোই কথা বলতে চাইল। আমি সুযোগ না দিয়ে সোজা কাউন্টারে চলে গেলাম।

১৭ নম্বর কাউন্টারে খুব একটা ভিড় নেই। দু’চারজন দাঁড়িয়ে আছেন। আমিও দাঁড়ালাম। দায়িত্বরত অফিসার চেয়ারে নেই। লাঞ্চে গেছেন। আমার মতোই ছেঁড়া টাকা নিয়ে দাঁড়িয়ে থাকা পাশেরজনকে জিজ্ঞাস করলাম, অফিসার কখন আসবেন? তিনি জানালেন, লাঞ্চ সেরে আসতে আসতে দুইটা-আড়াইটা হয়ে হতে পারে!

তার সঙ্গে আলাপের একপর্যায়ে বললাম- এই যে বাংলাদেশ ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকে এভাবে দালালরা ঘোরাঘুরি করছে, এতে সাধারণ মানুষ তো প্রতারিত হবে। ব্যাংক কর্তৃপক্ষ এটা দেখে না! এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন!

পাশের ভদ্রলোক বললেন, ভাই আপনি কত টাকা ভাঙাতে এসেছেন? বললাম, সাড়ে ১২ হাজার।

টাকার পরিমাণ শুনে নড়েচড়ে উঠলেন তিনি। বললেন, দেখি আপনার টাকাগুলো কতটুকু ছেঁড়া?

পকেট থেকে খুলে দেখালাম।

তিনি জানালেন, আপনি এই টাকা à