শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

হাফিজ সাঈদের দলকে মানবিক কাজে ছাড়পত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটিতে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। এবার জামাত উদ দাওয়ার চেয়ারম্যান মাওলানা হাফিজ সাঈদের পাশে দাঁড়াল ইমরান খান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার হাফিজ সাঈদের ফালাহি ইনসানিয়াত ফাউন্ডেশনকে সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য ছাড়পত্র দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

অনেকদিন ধরেই মাওলানা হাফিজ সাঈদ ফালাহি ইনসানিয়াত ফাউন্ডেশন চালিয়ে আসছেন। যা জামাত উদ দাওয়া’র সমাজসেবা মূলক সংগঠন।অনেকদিন ধরে আইনের জালে আটকে ছিল সংগঠনটির কাজ।

জামাত উদ দাওয়া ও ইনসানিয়াতের মোট ৫০ হাজার সেচ্ছাসেবী রয়েছে। বিভিন্ন স্কুল ও হাসপাতালে ৩ শতাধিক সেমিনার করেছে সংগঠনটি। এম্বুলেন্সসহ বিভিন্ন চিকিৎসাসেবা দিতেও তৎপর ইনসানিয়াত।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/