আওয়ার ইসলাম: বহুমুখি প্রতিভাগুণে যারা দ্বীন ইসলামের ইলম অর্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের গবেষণায় নব দিগন্তের উন্মোচন ঘটিয়েছেন তাদের মধ্যে শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুফতি শিব্বীর আহমদ’ মাহবুর রহ. অন্যতম। তিনি ইলমে দ্বীনের খেদমতে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন।
একজন সুনামধন্য শিক্ষক হিসাবে অর্জন করেছেন স্বকীয় খ্যাতি, জ্ঞান-বিজ্ঞানের গবেষণামূলক কর্মকান্ডে এবং নিত্য নতুন আবিষ্কারে চেতনায় সদা উজ্জীবিত। তার সমুদয় কার্যাদি ও গবেষণামূলক কাজকে নিবেদিত করেছেন রাহে লিল্লায়। আজন্ম সং ও নিষ্ঠাবান এ শিক্ষাবিদ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীন ও জাতির খেদমতে সর্বদা ছিলেন কর্মতৎপর।
তিনি ১৩৭১ হিজরীর ২৭ শাবান মঙ্গলবার বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ঘাটুয়া গ্রামে বংশানুক্রমে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা আব্দুল হালিম রহ. ছিলেন বড় বুজুর্গ। মাতা মরহুমা জাহেরা খাতুন একজন পরহেজগার মহিলা ছিলেন।
শিক্ষা জীবন: তিনি ৫ বছর বয়সে গ্রামের প্রাইমারী স্কুল হতে শুরু করেন। পরে নিকটস্থ জামিয়া ইমামবাড়ী মাদরাসায় দীর্ঘ ৮ বছর লেখাপড়া করে কৃতিত্ব অর্জন করে পরে চট্টগ্রাম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এক বৎসর লেখাপড়া করেন।
উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা: যেহেতু হযরত মুফতী সাহেব রহ. এর পিতাসহ মুরুব্বী উস্তাদগণের ইচ্ছা ছিল দেশেই সর্বোচ্চ লেখাপড়া শেষ করবেন, সে কারণে তিনি দারুল উলুম হাটহাজারী মাদরাসায় কিছুদিন লেখা পড়া করেন।
পরবর্তীতে উস্তাদ মুরুব্বীদের পরামর্শে তৎকালীন পশ্চিম পাকিস্তান চলে যান। সেখানে করাচী দারুল উলুম ইসলামিয়া আশরাফাবাদে ভর্তি হন। সেখানে শায়খুল হাদীস আল্লামা জাফর আহমদ উসমানী রহ. এর কাছে হাদীসের সনদ কৃতিত্বের সাথে গ্রহণ করেন।
উল্লেখ্য যে, জাফর আহমদ উসমানী রহ. এর কাছে বোখারী শরীফে ১০০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বার অধিকারী ছাত্রদের মধ্যে তিনি তৃতীয় ব্যক্তি যিনি ১০০ নাম্বার পেয়ে বিরল কৃতিত্ব অর্জন করেন। এমনকি পরীক্ষার পেপারের শেষ পৃষ্ঠায় হযরত উসমানী রহ. নিজ হস্তে আরবীতে ‘মাশা-আল্লাহ’ শব্দ লিখেছেন।
তাফসীর কোর্স: হযরত মুফতী সাহেব রহ. যুগশ্রেষ্ঠ হাফিজুল হাà¦