আওয়ার ইসলাম: সম্প্রতি বাংলাদেগশের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম লোকাল বাসে চড়েছিলেন। বাসের সিটে বসা তারানা হালিমের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর বহু মানুষ তারানা হালিমের পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
তবে যেসব সামাজিকমাধ্যম ব্যবহারকারী তারানা হালিমের লোকাল বাসে চড়া নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তাদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন তারানা তিনি।
এছাড়া সেদিন তিনি কেন লোকাল বাসে চড়েছিলেন, সামনের দিনে চড়বেন কিনা এসব বিষয়ে নিচের মতামত প্রকাশ করেছেন।
সামাজিকমাধ্যম ফেসবুকে তারানা হালিমের ভেরিফায়েড পেজে তিনি 'তারানা হালিমের লোকাল বাস যাত্রা- উদ্দেশ্য কি?' শিরোনামে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন।
আওয়ার ইসলামের পাঠকের উদ্দেশে তার স্ট্যাটাসটি হুবহু তুলে প্রকাশ করা হলো-
তারানা হালিমের লোকাল বাস যাত্রা- উদ্দেশ্য কী?
পুরো লেখাটা পড়ে মন্তব্য করবেন প্লিজ। আমি তারানা হালিম-একজন মানুষ, বাবা- মার সন্তান, একজন মা, বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করি, পেশায় আইনজীবী (এমপি হওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি আইন পেশা), নবম ও দশম সংসদের এমপি।
এখন প্রতিমন্ত্রী। রাজনীতি আমার পেশা নয়। মানুষের জন্য কিছু করার বাসনা আর বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়েই রাজনীতির পথচলা।
উত্তরাধীকার সূত্রে মোটামুটি সচ্ছল থাকার মতো অবস্থা আমার প্রয়াত বাবা-মা করে গেছেন। এমপি হিসেবে বরাদ্দকৃত সরকারি প্লটও নেইনি। এটুকু শুধু আমার back ground জানার জন্য একটি ভূমিকা।
'আমৃত্যু ঘুষ খাব না', 'মুক্তিযুদ্ধের সপক্ষের যোদ্ধা হিসেবে কাজ করব.', 'নীতির প্রশ্নে আপস করব না', 'বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও দলকে ভালোবাসব'; এগুলো আমার আমৃত্যু নীতি। এর কোনো উদ্দেশ্য, বিধেয় নেই; এর মধ্যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবও নেই। তৈল মর্দনের বদ মতলবও নেই। এটি সত্য। সত্য বলবই।
এত কথা লেখার কারণ হলো 'তারানা হালিম এর লোকাল বাস যাত্রা' নিয়ে অসংখ্য উৎসাহব্যঞ্জক কমেন্ট এর পাশাপাশি কয়েকটি মন্তব্যে আমার চোখ আটকে গেল। মন্তব্যগুলো দেখার আগে যে ভাবনা আমি ভাবিনি, আমার সেসব না ভাবা ভাবনাগুলো নিয়ে মানুষ ভাবল কীভাবে?
নেতিবাচক সমালোচনার কয়েকটি হলো, 'নির্বাচনের আগে স্ট্যান্টবাজি', 'অভিনয়', 'আবার মন্ত্রী হতে চায়'।
এক বাসে চড়েই এত কিছু পাওয়া যায় নাকি? জানতাম না তো!!
এবার আসল কথাগুলো লিখি-