শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খালেদা জিয়া কারামুক্ত না হলেও নির্বাচনে যাবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দীর্ঘদিন ধরেই রাজনীতিতে বিষয়টি চলমান। বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে কিনা। দলটি বরাবরই এবিষয়ে নেতিবাচক মন্তব্য দিয়ে আসলেও সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

জানা গেছে, দলটির সিনিয়র একটি অংশ মনে করছে যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দরকার। তা না হলে দলের জনপ্রিয়তায় প্রচুর ঘাটতি দেখা দেবে। সেটি হিতে বিপরীত হতে পারে। আর এ কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনে কারাগারে রেখে হলেও নির্বাচনে যেতে হবে।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এমন মত পোষণ করেন। আর গোপন সূত্রে জানা যাচ্ছে তিনি দলের মহাসচিবকে সব প্রতিকূলতা উপেক্ষা করে নির্বাচনে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

বিএনপি সময় অসময়

দলটির একাধিক সূত্র বলছে, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন, নির্বাচনে অংশ নেওয়া এবং চলমান আন্দোলন সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। নির্বাচনের আগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি না হলে প্রয়োজনে তাঁকে কারাগারে রেখেই নির্বাচন করার নির্দেশও দেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি রাখার জন্যও ওই বৈঠকে মির্জা ফখরুলকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়েও তারেককে অবহিত করেন ফখরুল।

তারেক রহমান লন্ডনে অবস্থান করলেও তার নির্দেশনায় দল পরিচালিত হয়ে আসছে। তাই নির্বাচন নিয়ে তার বক্তব্যই চূড়ান্ত বলে মনে করে নেতারা।

বৈঠকে ২০ দলীয় জোটসহ উদারপন্থী দলগুলোর সঙ্গে ঐক্যের অগ্রগতি নিয়ে আলোচনায় হয়। যত দূর সম্ভব সমন্বয় করে ঐক্য গড়ার তাগিদ দেন তারেক রহমান। ঐক্য না হলে ২০ দলের সঙ্গে আসন ভাগাভাগি করে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করার নির্দেশও দেন তিনি।

নিউইয়র্ক, জাতিসংঘ ও লন্ডন ঘুরে রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব। তবে এখন পর্যন্ত সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক মতামত প্রকাশ করেননি তিনি।

গত ১à