তানভীর সিরাজ
লেখক ও সংগঠক
আল্লাহর জমিনে বাস করতে হলে নিয়মনীতি মেনে বাস করতে হয়। শুধু ব্যক্তি জীবন নয়, রাজনীতি, অর্থনীতি,পারিবারনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, বিচারনীতি, বিবাহনীতি, বৈষম্য নীতি আর সাম্যনীতি সবকিছুই মেনে চলতে হবে।
নীতিবহির্ভূত মানুষ যে সমাজেই হোক সেই সমাজে সে অসামাজিক বলে গণ্য হয়। বাকিরাও তাকে তেমন একটা গ্রহণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- প্রতিটা বিষয়ে নীতিমালা গেঁথে দিয়েছেন। সুতরাং তার অনুসরণ করতে হবে দলমত নির্বিশেষে আমাদের সবার।
নানা পরিস্থিতির মুখোমুখি হয়ে রাজনীতির নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। কিছু নীতিমালা নেতাদের সমীপে পেশ করছি।
১. সুন্দর আচরণ
সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ সুন্দর আচার ব্যবহার। সুতরাং আমাদের মধ্যে যারা রাজনীতি করি বা করি না সবার উচিৎ সুন্দর আচরণ উপহার দেয়া।
বিশেষ করে যারা সমাজপতি আর রাষ্ট্রপতি তাদের মুখনিঃসৃত ভাষা যদি রুচিসম্মত না হয় তাহলে তাদের দ্বারা নিজের দল ও মতের যথেষ্ট ক্ষতি হয়। হয়তো কর্মীরা তাদের দলে যোগ দেবে, তবে তাদের নিশ্চয়তা খুব একটা হবে বলে আমার মনে হয় না।
খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ
তাই অধীনে থাকা নেতাকর্মীদের আচরণ যদি আপনার ভালো নাও লাগে তারপরও তাকে মায়া-মমতা দিয়ে সঠিক বুঝ দিতে হবে। অন্যথায়, সে সুন্দর ও সঠিক বুঝের অধিকারী হলে আপনাকে খারাপ ভাববে।
কাজেই তার সঙ্গে আপনাকে সান্ত্বনা,পরামর্শ, সিদ্ধান্ত আর আদেশ করার সময় শালীন সুন্দর নরম ভাষায় কথা বলতে হবে।
অথচ আমাদের যে অবস্থা তা হল, আমরা রাজনীতির মাঠে এসেই নিজেকে বড় নেতা ভেবে অন্যদের সাথে সুন্দর আচরণ করি না। মনে রাখবেন, নরম ভাষার অধিকারী হবেন তো নেতাকর্মীরা আপনাকে আজীবন স্বরণ করবে।
২. অবস্থার মূল্যায়ন
বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের ডিন আমাকে বলেছিলেন, আমরা সম্মানী মানুষকে সম্মান দিতে জানি না। আমরা যদি সর্বকালের শ্রেষ্ঠ রাজনীতির জনক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর জীবনী আর সাহাবা চরিত গভীরভাবে পড়ি তাহলে দেখবো তাঁরা ধর্মীয় ভেদাভেদ বাদ দিয়ে গোত্রের সম্মানী ব্যক্তিকে তার পদমর্যাদা অনুযায়ী যথেষ্ট সম্মান করতেন।
বাস্তবতার নিমিত্তে একটি উদাহরণ দেই। অন্য মহলের সম্মানী ব্যক্তি আপনার দলে যোগ দেয় তাহলে তাকে তার মহলের অবস্থান অনুযায়ী সম্মান দিতে হবে। এটা নবীর সুন্নত।
আপনার দলে সে নবীন যদি মনে করে আপনি ছাত্রের মত à¦