বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইরানে ভেজাল অ্যালকোহল পানে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে ভেজাল বিষাক্ত অ্যালকোহল পানে শনিবার পৃথক ৩টি ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ইরানি সংবাদ সংস্থা ইস্না এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

১৯৭৯ সালে দেশটিতে ইসলামী বিপ্লবের পর থেকে সেখানে অ্যালকোহল বা মদজাতীয় পানীয় পান করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দ-ণীয় অপরাধ। তা স্বত্তেও দেশটিতে বিভিন্ন চোরাকারবারীর মাধ্যমে অ্যালকোহল প্রবেশ করে ও স্থানীয় ভাবেও তৈরি হয়।

শতবর্ষ পরে ফিরে দেখা ইতিহাস বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ

সস্তা অ্যালকোহলগুলোতে অনেক সময়ই ইথানলের বদলে বিষাক্ত মিথানল দেয়া হয়ে থাকে। শনিবার ভেজাল অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ‘বন্দর আব্বাস’ এ। ইসনার প্রতিবেদন অনুযায়ী সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে।

ভেজাল অ্যালকোহলের প্রভাবে এখন পর্যন্ত অন্তত ১৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ফাতেমেহ্ নোরুজিয়ান জানান, ‘ভেজাল অ্যালকোহলের বিষক্রিয়ায় বন্দর আব্বাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ শঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে আরও ৮ জন।’

এছাড়া পূর্বাঞ্চলীয় আলবোর্য প্রদেশে ৩ জন ও খোরাসান প্রদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

বন্দর আব্বাসে’র পুলিশ প্রধান ইসমাইল মাশাইয়েখ জানান, ‘ভেজাল অ্যালকোহল তৈরি ও তা বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক দম্পতিসহ কয়েক জনকে আটক করেছে।’ – উইয়ন নিউজ

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন-  সভাপতিকে না জানিয়েই মুসলিম লীগের কাউন্সিলের অভিযোগ

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ