ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
দারুল উলূম মউনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কওমি সনদের স্বীকৃতি একটি ঐতিহাসিক মাইল ফলক এবং সম্মানের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী এটি আমাকে দিয়ে সম্মান দেখিয়েছেন। আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারী সনদ দিয়ে কওমি ওলামাদের সম্মানিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আজ (সোমবার) দারুল উলূম হাটহাজারীর ছাত্র মিলনায়তনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ২০১৮ সালের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ (জিপিএ ৫) প্রাপ্ত চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং কওমী মাদরাসার ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, তোমরা কওমি স্বীকৃতির যথাযথ মূল্যায়ন করো। একসময় তোমরা সরকারি মাদরাসায় চুপে চুপে পরীক্ষা দিতে, এখন তারা এখানে এসে পরীক্ষা দিবে।
মাও. নূরুল ইসলামের সঞ্চালনায় চট্টগ্রাম জেলা বেফাক সভাপতি মাওলানা ছলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী নিজেই সম্মানীত হয়েছেন। তিনি ওলামা সমাজকে যথেষ্ট মূল্যায়ন করেছেন। আল্লামা শাহ আহমদ শফীযেভাবে চেয়েছেন সেভাবেই প্রধানমন্ত্রী সনদের স্বীকৃতি দিয়েছেন। এসময় তিনি হেফাজত আমিরের সুস্বাস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার সহকারি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, কওমীর চারটি মূলনীতির মধ্যে এ’লায়ে কালিমাতুল্লাহ একটি। এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। দেশের সকল ক্ষেত্রে কালিমার ঝাণ্ডা ওড়াতে হবে। যে কোনো অন্যায়ের প্রতিবাদে বাতিলের দাঁতভাঙ্গা নয় মাড়িভাঙ্গা জবাব দিতে হবে।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
চট্টগ্রাম সাতকানিয়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, কওমী সনদের এমন স্বীকৃতি বিশ্বে বেনজীর। বিà