মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

কোটা পুনর্বহালের আন্দোলন আবারও ১২ ঘন্টা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থাকায় শুক্রবার রাত ১২টা থেকে আবারও ১২ঘন্টা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা।

এরআগে, ৯ ঘন্টা বিরতির পর বেলা ৩টা থেকে শাহবাগে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা সন্তানরা। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্ববানে সেসময় আন্দোলন সাময়িক স্থগিত রাখে আন্দোলনকারীরা।

সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা তুলে দেয়ার পর বুধবার সন্ধ্যা থেকে কোটা বহালসহ ছয় দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা পরিবার নামে দুটি সংগঠন। অবস্থান ধর্মঘট ছাড়াও শনিবার বিকেলে সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

তারা জানায়, তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যহত থাকবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্ত থাকায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ১২ টা পর্যন্ত এই আন্দোলন আবারও স্থগিত রাখার কথা জানানো হয়েছে। এদিকে, আন্দোলনের কারণে শাহবাগ মোড় দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন-

নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করতে বললেন পীর সাহেব চরমোনাই
‘ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে আমরা জীবন দিয়ে প্রতিহত করবো’
‘আমরা সাধারণ মানুষের সঙ্গে জোট করেছি, তাদের সঙ্গে থাকতেই শান্তি পাই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ