মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

গুম হয়ে গেলেন ইন্টারপোল প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ দেশ চীনে যাওয়ার পর থেকেই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ইন্টারপোল প্রধান মেং হংওয়েই এর। প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন তিনি ।

বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট সংবাদটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে।

একাধিক ফরাসি গণ্যমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট শুক্রবার (৫ অক্টোবর) খবর প্রকাশ করে জানিয়েছে, প্রায় সপ্তাহখানেক আগে ইন্টারপোল প্রধান মেং হংওয়েই নিজ দেশ চীনে যান। এর পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, ৬৪ বছর বয়সী ইন্টারপোল প্রধানের নিখোঁজের বিষয়টি সম্পর্কে সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী। ফ্রান্সের লিয়ন শহরে বসবাস করেন এই দম্পতি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ইন্টারপোলের মুখপাত্র এই বিষয়ে এখনও কোনো মন্তব্য জানাতে রাজি হননি।

উল্লেখ্য, ইন্টারপোল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইন্টারপোল প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ‘ভাইস মিনিস্টার অব পাবলিক সিকিউরিটি ইন চায়না’-এর দায়িত্বে ছিলেন মেং হংওয়েই।

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ