শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন ও দালাল সমাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা যুবায়ের আহমাদ
আলেম ও কলামিস্ট

দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক প্লাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সিটি নির্বাচনগুলোতে প্রায় ৫ শতাংশ ভোট পেয়েছেন দলটির প্রার্থীরা। ক্রমবর্ধমান এ জনশক্তিকে আরেকটু দক্ষ করতে পারলে এ এক বিপুল সম্ভাবনা।

প্রতিষ্ঠার পর থেকে দলীয় নীতির ব্যাপারে আপোষহীন এ দলটি ভাঙ্গনের কবলেও পড়েনি। বিভিন্ন মহল প্রায়ই অভিযোগ করেন, ‘ইসলামী আন্দোলন সরকারের দালালি করে।‘ আসলে এ অভিযোগ কতটা সত্য?

সম্প্রতি (৫ অক্টোবর) দলটি জাতীয় মহামাবেশ করেছে। সমাবেশ থেকে ১০ দফা দাবি জানিয়েছে দলটি। এ ১০ দফার কয়টি দফা সরকারে থাকা আওয়ামী লীগের দাবির সঙ্গে মেলে?

গুরুত্বপূর্ণ দফাগুলো হলো, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’

প্রশ্ন হলো, ২০ দলীয় জোট কি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় না, নাকি দীর্ঘ দিন ধরে বিএনপি তার জোটের শরিকদের নিয়ে এসব দাবিতেই আন্দোলন করে আসছে?

সশস্ত্র বাহিনী মোতায়েন, ইভিএম ব্যববহার না করা, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করণের দাবিসহ প্রায় সবগুলো দাবিই তো বিএনপি এবং ২০ দলীয় জোটের দাবির সঙ্গে মিলে গেল।

তাহলে কি ইসলামী আন্দোলন ও পীর সাহেব চরমোনাই 'বিএনপি ও ২০ দলীয় জোটের দালাল'?

আসলে ইসলামী আন্দোলন মূলত কোনো দলেরই দালালি করে না বরং দলীয় নীতিতে অটল থেকে অবস্থার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দেয়। কখনো সে কর্মসূচির দুএকটি অংশ বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়। কারো সঙ্গে দুএকটি দাবি মিলে গেলেই তাকে ওই দলের 'দালাল' বানিয়ে দেওয়া মূলত এক ধরণের মানসিক রোগ।

অনেকে একটি কারণে ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের গোপন সম্পর্ক থাকার অভিযোগ করেন এ কারণে যে, ২০০১ সালের জোট সরকারের সঙ্গে ছিলেন না। একটি জোটের সঙ্গে না থাকলেই কি এর বিরোধীদের 'দালাল'?

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

যারা তখন জোট সরকারে গিয়েছিলেন তাদের চিন্তায় হয়তো তারা ভুল করেননি। ঠিক করেছেন। তাদের চিন্তার প্রতি শ্রদ্ধা রাখি। কিন্তু একটি বিষয় চিন্তা করলে হতাশ হই। কী পেয়েছিলাম (আওয়ামী লীগ দিয়েছে, দিচ্ছে বলছি না। এমনকি আওয়ামী লীগ