বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ড্রোনের সাহায্যে ধর্ষিত কিশোরী ও ধর্ষককে ধরলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড্রোনের সাহায্যে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অচেনা জায়গা থেকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বিবিসি

ওই কিশোরী যুক্তরাজ্যের জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করে, তাকে অচেনা একটি জায়গায় এক ব্যক্তি ধর্ষণ করেছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি ড্রোনের সাহায্যে তাকে খুঁজে বের করে এবং ওই ধর্ষণকারীকেও গ্রেপ্তার করে।

শনিবার সকালের দিকে পুলিশের সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন করে জানায়, সে বোস্টনের কোনো এক জায়গায় ওই ব্যক্তির সঙ্গে রয়েছে।

সেখানকার বর্ণনা শুনে পুলিশ ধারণা করে, সেটি একটি কারখানা এলাকা হবে। এরপর কর্মকর্তারা থার্মাল ক্যামেরা (যে ক্যামেরা তাপ সনাক্ত করতে পারে) বসানো একটি ড্রোন পাঠিয়ে তাদের অবস্থান সনাক্ত করার চেষ্টা করে।

এরপর তাদের দেখতে পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ‘ধর্ষণকারী’ সন্দেহে ৩০ বছরের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লিঙ্কনশায়ার পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর এড ডেল্ডারফিল্ড বলছেন, পুলিশ কর্মকর্তাদের গাড়িতেই তাপ সনাক্তকারী ক্যামেরা বসানো ওই ড্রোনটি ছিল।

সেটি আকাশে ওঠার পর দুইজন মানুষের তাপমাত্রার উৎস সনাক্ত করে এবং ব্রাউন সড়কের কাছে ওই মেয়েটি এবং সন্দেহভাজন হামলাকারীর অবস্থান সম্পর্কে জানতে পারে।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনায় সহায়তায় দক্ষ বিশেষ পুলিশ কর্মকর্তারা মেয়েটিকে সহায়তা দিচ্ছেন।

ভারতে গণধর্ষণের শিকার মেধাবী ছাত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ