মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্ট বিভাগ থেকে তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন।

তারা হলেন- বিচারপতি জিনাত আরা, আবু বকর সিদ্দীকী ও নুরুজ্জামান ননী। মঙ্গলবার তারা শপথ নেবেন।

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদন পাওয়ার পর তাদের নিয়োগ দেয় মন্ত্রণালয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।

আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি কর্মরত আছেন।

তারা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

নতুন এ নিয়োগের ফলে আপিল বিভাগে এখন থেকে বিচারপতির সংখ্যা ৮ জন হলো।

সরকার একটার পর একটা কালো আইন চাপিয়ে দিচ্ছে: ফখরুল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ