শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে বিজ্ঞানী চিকিৎসার জন্য নোবেল বিক্রি করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিয়ন লেডারম্যান একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনিই সর্বপ্রথম ঈশ্বরকণার সঙ্গে বিশ্ববাসীকে পরিচিত করিয়েছেন।

১৯৯৩ সালে নিজের একটি বইয়ে হিগস-বোসন কণার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছিলেন, ‘গডস পার্টিকল’। খবর নিউজ ক্লিক।

নিউজ ক্লিক বলছে, ১৯৮৮ সালে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয়লাভ করেন এ বিজ্ঞানী। তবে তিনি সারাজীবন আগলে রাখতে পারেননি এই পদকটি।

পরে ২০১৫ সালে নিজের উন্নত চিকিৎসার জন্য সেই নোবেল পুরস্কারটিকে নিলামে তুলতে বাধ্য হয়েছিলেন এ মার্কিন পদার্থবিজ্ঞানী।

পরবর্তীতে একই বছরের ৩ অক্টোবর ৯৬ বছর বয়সে রেক্সবার্গের আইডাহো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই নোবেল বিজয়ী বিজ্ঞানী।

চলে গেলেন পৃথিবী ছেড়ে কিন্তু রেখে গেলেন হিগস-বোসন নিয়ে তার ব্যাখ্যা করা মহামূল্যবান তত্ত্ব। শেষ বয়সে দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন প্রবীণ এ মার্কিন বিজ্ঞানী।

সংবাদে আরও বলা হয়, ১৯২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জন্ম নেন লেডারম্যান। তার বাবার একটি ধোপাখানা ছিল।

নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এ বিজ্ঞানী নিউইয়র্কের সিটি কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেন। পরে স্নাতক পাস করেই সেনাবাহিনীতে যোগ দিয়ে অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

পরবর্তীতে যুদ্ধ থেকে ফিরে এসে পুনরায় শুরু করেন পড়াশোনা। ১৯৫১ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাব-অ্যাটমিক পার্টিকল নিয়ে শুরু হয় তার গবেষণা। পরে ১৯৭৮-৮৯ সাল পর্যন্ত ফার্মিল্যাবের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এ পদার্থবিজ্ঞানী।

মোটা অংক; কওমি সনদের স্বীকৃতি: বুঝার ভুল; না বুঝার ভান
সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি

-আরআর