মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার স্ত্রী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নেতা আসলাম চৌধুরী স্ত্রী জামিলা নাজনীন মাওলাকে কারাগারে। চট্টগ্রামে সাউথ ইস্ট ব্যাংকের ১৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলার কারণে আদালত তাকে গ্রেফতারি পরয়ানা জারি করে।

চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ-১ আকবর হোসেন মৃধার আদালত শুনানি শেষে এ আদেশ দেন
গত সোমবার। আসলাম চৌধুরীকেও এ মামলার আসামি করা হয়। রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে এ মামলার আসামি হয়েছেন জামিলা।

এ ব্যাপারে দুদক পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু বলেন, উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি জামিলা নাজনীন মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কওমি সমালোচনার জবাব

কোর্ট পুলিশের এসআই মোশাররফ বলেন, তাকে বিকেলে আদালত থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উভয়পক্ষের শুনানির পর আইনজীবীরা মামলাটি রাজনৈতিক মামলা বলে আদালতে দাবি করেন। তবে এ দাবি গ্রহণ করেননি আদালত।

আদালত সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক হালিশহর শাখা পুরোনো জাহাজ আমদানি ও রিসাইক্লিং করতে ২০১০ সালে রাইজিং গ্রুপকে বড় ঋণ দেয়।

বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকটির পাওনা ১৩৫ কোটি টাকার বেশি। পরে দুদক অভিযোগ আনে, আসামিরা পরস্পর যোগসাজোশে ব্যাংকের টাকা আত্মসাত করেছেন।

এই অভিযোগে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর নগরীর হালিশহর থানারআসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, ছোট ভাই ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন চৌধুরী।

পরিচালক জসীম উদ্দিন চৌধুরী,সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম
এবং ব্যাংকটির চট্টগ্রামের হালিশহর শাখার সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে (সাব্বির) আসামি করে দায়ের করা হয় মামলা।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ