বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালির পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যালির পদত্যাগপত্র গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে হোয়াইট হাউজ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছিল, মঙ্গলবার সকালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন হ্যালি।

২০১৭ সালের জানুয়ারিতে হ্যালি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘে যোগ দেন। কী কারণে তিনি পদত্যাগ করেছেন এ বিষয়ে কিছু জানা যায়নি এখনো।

নিকি হ্যালি ছিলেন সাউথ ক্যারোলাইনার প্রথম নারী ও দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্য থেকে আসা গভর্নর। তার বাবা-মা উভয়ই ভারতীয়।

ট্রাম্প জানান, হ্যালি তাকে ছয় মাস আগেই এই পদ থেকে অব্যাহতির জন্য অনুরোধ করেছিলেন। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে মাত্র এক মাস দায়িত্ব পালনের পরই হ্যালিকে সরে যেতে হলো।

ইতোমধ্যে হ্যালি তার টুইটার একাউন্ট থেকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে যেসব দায়িত্ব পালন করেছেন, সেসব তথ্য সরিয়ে ফেলেছেন।

চলতি বছরের এপ্রিলে হ্যালি হোয়াইট হাউসের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার একটি বিষয় তিনি ‘অপেশাদারিত্বের’ পরিচয় দিয়ে আগেভাগেই ঘোষণা করেছিলেন।

অবশ্য শুরু থেকেই কূটনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ে স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন হ্যালির নিয়োগ ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে রাশিয়া ও ফিলিস্তিন ইস্যুতে তার দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক বক্তব্য বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। জাতিসংঘে উত্থাপিত ওই ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হেরে যায়।

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ সেন্ডার্স টুইট করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও রাষ্ট্রদূত নিকি হ্যালি ওভালের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় বৈঠক করবেন। সূত্র; সিএনএন

এটি/আওয়ারইসলাম

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ