মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

হাদিস গবেষণাতেই সাহারানপুর মাদরাসার ঐতিহ্য ধরে রেখেছে: সাইফুল্লাহ রাহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সারা বিশ্বব্যাপী হাদিসের ধারক-বাহক হিসেবে কাজ করছে হাদিস গবেষণাগারগুলো। আকাবিরদের কষ্ট মুজাহাদার মধ্য দিয়ে গড়ে তোলা একটি হাদিস গবেষণাগার ভারতের মাজাহেরে উলূম সাহারানপুর মাদরাসার উলূমে হাদিস বা উচ্চতর হাদিস গবেষণা বিভাগ।

এ মাদরাসার ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে এ হাদিস গবেষণা বিভাগটি। কথাগুলো বলছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ভারতের প্রসিদ্ধ আলেমে দ্বীন ও ফকিহ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর মুখপাত্র মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী।

আজ মঙ্গলবার সাহারানপুর মাদরাসায় একটি সেমিনারে বক্তব্যকালে তিনি এ কথাগুলো বলেছন।

মাদরাসার শিক্ষাসচিব মাওলানা শহিদ হোসেনি সেমিনারে উপস্থিত সবার সামনে মাদরাসার উলূমে হাদিস ও আদব বিভাগের পরশোনার পদ্ধতি পাঠদার পরিকল্পনা ও ছাত্রদের বাস্তবমুখি জ্ঞান আহরণের সুব্যস্থার কথা বলেন।

মাওলানা রাহমানী মাদরাসা পরিদর্শনকালে কিতাব বিভাগের ব্যাপারে বলেন, বর্তমানে বিজ্ঞানের যুগে ছাত্রদের বিজ্ঞান বিষয়ে জ্ঞান আহরণ করা দরকার।

এমন এমন কিতাব রাখা দরকার যেগুলো পড়ে বর্তমান বিশ্বের গ্লোবালাইজেশনের বিষয়গুলো সম্পর্কেও মাদরাসার ছাত্ররা জ্ঞান অর্জন করতে পারে।

মাওলানা খালেদ সাইফুল্লাহর বক্তব্যকালে সেখানে উপস্থিত ছিলেন, মাওলানা ইমতিয়াজ কাসেমি, মাওলানা নওশাদ নদভি, মাওলানা মাকসুদ আহমদ মুরতাজা মুফতি মুহাম্মদ সালেহ, মুফতি মুহাম্মদ তাহির মুফতি মকসুদ, মাওলানা আবদুল খালিদ কাসমি, মুফতি শোয়েব আহমেদ প্রমুখ।

সূত্র: বাসিরাত নিউজ

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

‘স্বাধীনতার পর আ’লীগের সবচে বড় কাজ সংসদে কওমি সনদের বিল পাশ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ