মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

হারিকেন মাইকেলের আঘাতে মধ্য আমেরিকায় নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য আমেরিকায় ১৩ জনের প্রাণহানির পর হারিকেন মাইকেল এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে।

মধ্য আমেরিকার ইউকাতান উপদ্বীপ ও পশ্চিম কিউবায় হারিকেন মাইকেলের প্রভাবে ব্যাপক বাতাস ও বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এই ১৩ জনের প্রাণহানি ঘটেছে।

মিয়ামিভিত্তিক হারিকেন কেন্দ্র জানিয়েছে, মধ্য আমেরিকার ইউকাতান ও পশ্চিম কিউবায় আঘাতের সময় মাইকেলের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

কয়েকদিন আগে হন্ডুরাস উপকূলের উত্তরে হারিকেন মাইকেলের সৃষ্টি হয়। বর্তমানে এটি সাফির-সিম্পসন উইন্ড স্কেলে পাঁচ মাত্রার মধ্যে এক মাত্রার ঝড় হিসেবে রয়েছে। তবে ফ্লোরিডায় এটি তিন মাত্রার হারিকেন হিসেবে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এটি ফ্লোরিডায় গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।

বর্তমানে হারিকেনটি মেক্সিকো উপসাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করছে।

ফ্লোরিডায় সতর্কতা হিসেবে অফিস, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। বুধবার হারিকেনটি ফ্লোরিডায় আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর জানিয়েছেন, হারিকেন মাইকেলের প্রভাবে প্রাণঘাতী ঢেউ, বাতাস ও বৃষ্টি হতে পারে। তাই উপকূলীয় বাসিন্দাদের সবাইকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

তথ্য : রয়টার্স

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ