মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করুন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাইআতুল উলয়া লিল ক্বওমিয়ার চেয়ারম্যান, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, আল্লামা শাহ আহমদ শফী সাহেবকে নিয়ে কেউ কেউ বিষেদগার করছে ও তাকে পরিকল্পিতভাবে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য একশ্রেণির লোক ষড়যন্ত্রে লিপ্ত।

অতিসত্ত্বর এসব বক্তব্য বন্ধের ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ধর্মপ্রাণ মুসলমানদের এসব গুজবে গা না ভাসিয়ে দ্বীনের জন্য কাজ করে যেতে হবে।

গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা থেকে আগামী ২০ অক্টোবর সহরওয়ারর্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোর্ট আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক কে আহ্বায়ক, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে যুগ্ম আহ্বায়ক।

মাওলানা আতাউল্লাহ আমীন কে সদস্য সচিব এবং মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলনা এনামুল হক মূসা কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

প্রাণবন্ত নামাজ

এছাড়াও সমাবেশকে বাস্তবায়নের জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেয়া হয়। মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা যুবায়ের আহমদ আনসারী।

মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ।

মাওলানা ডক্টর জিএম মেহেরুল্লাহ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা শরাফত হোসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা জসীম উদ্দীন, মুহাম্মদ শহীদুর রহমান, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন
তারেককে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন যারা
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম

[মালিবাগে চালু হয়েছে অত্যাধুনিক হিজামা সেন্টার। নবীজি সা. নির্দেশিত এ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকুন। হার্টের রোগ, কিডনির, লিভারের ও স্ট্রোকসহ শরীরের বাত ব্যথার জন্য খুবই উপকারী হিজামা: যোগাযোগ ০১৮৫৮১৪১৮৪৬]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ