মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

‘আল্লামা শফীর বিরুদ্ধে যে কোনো তথ্য সন্ত্রাস প্রতিহত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উনবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় কওমি সনদের স্বীকৃতি নিয়ে মাদরাসাগুলো যখন এগিয়ে যাচ্ছে তখন একটি বিশেষ মহল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে তথ্য সন্ত্রাসে লিপ্ত হয়েছে।

আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে কোন কুৎসা নিন্দা এবং সমালোচনা সহ্য করা হবে না বলে মতামত দিয়েছেন জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ, শাইখুল ইসলাম হজরত হোসাইন আহমদ মাদনী রহ. এর সুযোগ্য সাগরেদ ও খলিফা, আল্লামা আহমদ শফী এ দেশের কোটি মানুষের হৃদয়ের বাদশাহ।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

জামায়াতি ও কওমি বিদ্ধেষী একটি চক্র মহান এ মনীষার ইজ্জত হননে লিপ্ত হয়েছে। অথচ তারা জানে না এই কওমি সনদের স্বীকৃতির দাবি আমাদের হাজারো আকাবিরের মনের দাবি ছিলো।

তিনি বলেন, আজ আল্লামা শফীর নেতৃত্বে কওমি স্বীকৃতির দাবি আলোর মুখ দেখেছে। স্বীকৃতির বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে একটি আত্ম প্রতারক মওদুদিবাদী চক্র অাল্লামা আহমদ শফীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে লিপ্ত হয়েছে।

আপানাদের এ তথ্য সন্ত্রাস বন্ধের আহবান জানাই। নয় হয় স্বীকৃতির আওয়ার শুনে গাত্রদাহ সৃষ্টি হওয়া চক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

‘শাপলার ঘটনার সঙ্গে কওমি স্বীকৃতির সম্পর্ক নেই; এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ