মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

ইসরায়েল এক মাসে ৩৭৮ ফিলিস্তিনিকে আটক করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর ধরপাকড়, দমন অভিযান অব্যাহত রয়েছে বহুদিন ধরে।

চলতি বছরের সেপ্টেম্বরে ৩৭৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। আটককৃতদের মধ্যে ১০ নারী ও ৫২ শিশুও রয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনভিত্তিক তিন সংস্থার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, শুধু পবিত্র জেরুজালেম শহর থেকে আটক করা হয়েছে ১০৪ জনকে। রামাল্লাহ এবং পশ্চিম তীরের কেন্দ্রস্থল আল বিরেহ থেকে ৫৬ জন, হেবরন থেকে ৭৩ জন এবং গাজা উপত্যকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিবৃতি দেওয়া তিন সংস্থা হচ্ছে কমিশন ফর প্রিজনার্স অ্যান্ড এক্স-প্রিজনার্স অ্যাফেয়ার্স, প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি এবং আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস।

ফিলিস্তিনিদের শুধু তাদের ঘরবাড়ি থেকেই আটক করা হচ্ছে না, এমনকি সমুদ্রে মাছ ধরতে যাওয়া ফিলিস্তিনি জেলেরাও দখলদার বাহিনীর হাত থেকে রেহাই পাচ্ছে না।

গত শনিবার মাছ ধরার সময় গাজার উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দুই ফিলিস্তিনি জেলেকে গ্রেফতার করে দখলদার বাহিনী।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আল-সুদানিয়া জেলায় সৈকত থেকে দু্ই ন্যাটিক্যাল মাইল দূরে মাছ ধরছিলেন দুই জেলে। ওই সময় ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে।

ফিলিস্তিনিদের হিসাব মতে, গাজার প্রায় ৫০ হাজার অধিবাসী মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকে। ২০০৭ সালে অবরোধ আরোপের পর থেকে গাজা উপকূল থেকে ৩ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত ফিলিস্তিনি জেলেদের মাছ ধরতে দিতো ইসরায়েলি বাহিনী।

তবে ২০১৪ সালে গাজায় বোমা হামলার পর থেকে ৬ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয়। ২০১৪ সালের ওই হামলায় গাজার কমপক্ষে ২১৫০ জন বাসিন্দা নিহত হয়।

গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ সীমানা বাড়িয়ে সাগরের ৯ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার অনুমতি দেয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করে আসছে, ইসরায়েলি বাহিনী প্রায় সীমানা লঙ্ঘনের অভিযোগে ফিলিস্তিনি জেলেদের গুলি করে থাকে। এছাড়া ঘরবাড়িতে গিয়ে ধরপাকড় চালানো ফিলিস্তিনিদের ওপর।

সূত্র: আনাদোলু এজেন্সি

আলোচিত আরো খবর
বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন
তারেককে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন যারা
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম

[মালিবাগে চালু হয়েছে অত্যাধুনিক হিজামা সেন্টার। নবীজি সা. নির্দেশিত এ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকুন। হার্টের রোগ, কিডনির, লিভারের ও স্ট্রোকসহ শরীরের বাত ব্যথার জন্য খুবই উপকারী হিজামা: যোগাযোগ ০১৮৫৮১৪১৮৪৬]

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ