মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

কেনিয়ায় বাস খাদে পড়ে নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টিতে বাস খাদে পড়ে ৫০ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী নাইরোবি থেকে কাকামেগা যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।  খবর বিবিসি-এর।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টির একটি সড়কে ৫২ জন যাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় শহর কাকামেগা অভিমুখে যাচ্ছিল।

কেনিয়া রেডক্রস এক টুইটার বার্তায় বলে, চলন্ত অবস্থায় বাসটি উল্টে যায়। তবে এ দুর্ঘটনায় কতজন নিহত হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, সরকারি সূত্রমতে কেনিয়ায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১২ হাজারের বেশি।

সূত্র: বিবিসি

আলোচিত আরো খবর- 
বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন
তারেককে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন যারা
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ