মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশের ব্যারিকেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ ২১ আগস্টের গ্রেনেড হামলা রায় উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এ জন্যই এমন সতর্কতা বলে জানায় কর্মকর্তারা।

বুধবার সকাল ৮টার পর থেকেই অতিরিক্ত পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার মিডিয়াকে বলেন, গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক তা আমরা চাই না। এ কারণেই নিরাপত্তার স্বার্থে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের পাশে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতিরিক্ত সদস্য রাখা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানসহ রাখা হয়েছে পুলিশ ভ্যান।

জানা গেছে, পুলিশ যেকোনো অপতৎপরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছেন।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের ভেতরে সংবাদ কর্মী ছাড়া কোন কেউ নেই বলেও জানা গেছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ