মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বিএনপি নিষিদ্ধ করার দাবি জানাল যুবলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি জঙ্গিদের মদদ দেয়, সন্ত্রাস সৃষ্টি করে এমন দাবি করে দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

সংগঠনটি ধানের শীষ প্রতীকও বাতিল করার আবেদন জানায়।

বুধবার সকালে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামায়াত জোটের দলীয় সিদ্ধান্তে হয়েছিল। তারাই রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা দিয়েছিল। সুতরাং দলটিকে নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, ২১ আগস্ট বর্বরোচিত ঘটনা দিবালোকে সংঘটিত হয়েছে। এটা একার পক্ষে সম্ভব নয়। তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপি নেতাদের শুধু ফাঁসি নয়; রাজনীতিও নিষিদ্ধ করুন।

তিনি সে সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদেরও বিচার চেয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, বাবু সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, দফতর সম্পাদক কাজী আনিছুর রহমান, মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল প্রমুখ।

রায়ের প্রতিক্রিয়ায় সেই জজ মিয়া যা বললেন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ