মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বেআইনিভাবে তারেককে যাবজ্জীবন দেওয়া হয়েছে: সানাউল্লাহ মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এ মামলায় আসমি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

তিনি বলেন, বিএনপির যেসব নেতাদের আসামি করা হয়েছে তারা কেউ এ হামলায় জড়িত নয়। আবদুস সালাম পিন্টুর বাসা থেকে কোনো সাক্ষী এসে এ মামলার সাক্ষ্য দেয় নাই। তারা সেখানে বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করেছে, তার কোনো সাক্ষী নাই। এ মামলায় আমরা ন্যায় বিচার পাইনি।

বুধবার (১০ অক্টোবর) আলোচিত এ মামলার রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন এবং বাকী ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

মুফতি হান্নান রিমান্ডে যে জবানবন্দি দিয়েছেন সে জবানবন্দি আমরা প্রত্যাহার করেছি। তারেক রহমান বা বিএনপি নেতাদের সঙ্গে তার কোনদিন দেখাই হয়নি। অথচ আজকে অন্যায়ভাবে, বেআইনিভাবে তারেক রহমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, বলেন সালাউল্লাহ মিয়া।

তিনি আরও বলেন, তারেক রহমান কোনো ধরনের ষড়যন্ত্র করেছেন, গোপন বৈঠক করেছেন এমন কোনো সাক্ষী নাই। অথচ তাকে আজকে অন্যায়ভাবে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তারেক রহমান দেশের গণতন্ত্র রক্ষার জন্য, স্বাধীনভাবে দেশ পরিচালনা করার জন্য, আইনের শাসনের জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং আরও করে যাবেন।

বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন
তারেককে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন যারা
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ