মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

মাস্টারমাইন্ডের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রায়ে আমরা অখুশি নই। তবে রায়ে এ ঘটনার মাস্টারমাইন্ডের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

তিনি বলেন, অপারেশন চালানোর জন্য তারেক রহমানের নির্দেশ ছিল। মুফতি হান্নান নিজেই এ নিয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন। তাই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এক যুগ আগে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর আহত হন। মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন। আহত হন আরো কয়েকশ নেতাকর্মী।

বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন
তারেককে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন যারা
তাহাজ্জুতের নামাজ পড়ে অাল্লাহর কাছে বিচার চেয়েছিলাম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ